Skip to main content

বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ চরমে

রাজধানীতে মঙ্গলবার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা কখনো ভারি। আর এতে খানাখন্দে ভরা সড়কগুলোতে জমে যায় পানি। ফলে চলাচলে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে নগরবাসীকে।
সরেজমিন দেখা যায়, মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ পর্যন্ত সড়কের একাংশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই এ সড়ক যারা ব্যবহার করেন তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
পানি জমে থাকায় এ সড়ক দিয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটে। ভুক্তভোগীরা জানান, বৃষ্টি হলেই এ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কোনো মাথা ব্যথা নেই।
একই চিত্র দেখা গেছে, হাজারীবাগ বেড়িবাঁধ থেকে সেকশন বেড়িবাঁধ, কামালবাগ থেকে বাবু বাজার, চকবাজার-জেলখানা সড়ক, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার সড়ক, শান্তিনগর, পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড, আলাউদ্দিন রোড, রাজারবাগ, কালশি সাংবাদিক কলোনির সামনের সড়ক, মোহাম্মদপুরের বাঁশবাড়ি সড়ক ও সাতমসজিদ সড়কে।
জলাবদ্ধতার কারণে এসব সড়ক দিয়ে চলাচল করতে পথচারীরা নাকাল হন। জানা গেছে, ভরা বর্ষার মৌসুম শুরু হলেও এখনো চলছে সড়ক খোঁড়াখুঁড়ি।
এসব সড়কে অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। বিশেষ করে যাত্রাবাড়ী চৌরাস্তা, রামপুরা-কুড়িল সড়ক, আগারগাঁও থেকে মিরপুর ১২ নম্বর সড়ক, মাজার রোড এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকার ক্ষতবিক্ষত সড়কে চলাচলে দুর্বিষহ দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ।
মিরপুর সাংবাদিক কলোনি এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, ভরা বর্ষার মৌসুমে রাজধানীতে খোঁড়াখুঁড়ি চলছে। বৃষ্টিতে এসব সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খানাখন্দে ভরা এসব সড়কে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বাসিন্দা মামুন হোসেন বলেন, বৃষ্টি মানেই আমাদের কাছে ভোগান্তি। সড়ক তলিয়ে যাচ্ছে, দিনের পর দিন পানি জমে থাকছে। উন্নয়নে ঢাকা বদলে যাওয়ার গল্প শুনছি। কিন্তু আমরা দেখছি উল্টো চিত্র।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

সাইবার হামলা মোকাবেলা বড় চ্যালেঞ্জ

ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান কিংবা দেশের জন্য সাইবার হামলা মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য নূরুল ইসলাম মিলনের কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপুর্ণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বেশকিছু সাইবার হামলার শিকার হয়েছি। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের অনেক উন্নত আধুনিক এবং যারা এই সাইবার জগতে নেতৃত্ব দেয় সেইসব দেশগুলোও মারাত্বকভাবে সাইবার হামলার শিকার হয়েছে।’ জুনাইদ আহমেদ পলক বলেন, এই মুহূর্তে কোন ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে হলে আর সশস্ত্র হামলা চালানোর প্রয়োজন নেই। সাইবার হামলা চালিয়েই যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের ক্ষতি করা সম্ভব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ভিশন যখন প্রধানমন্ত্রী ঘোষণা করেন তারপর থেকেই বাংলাদেশে ডিজিটাইজেশনের কার্যক্রম শুরু হয়। এরপর আস্তে আস্তে যতবেশি ডিজিটাইজেশন হয়, ত...

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...