Skip to main content

এবার পরস্ত্রীকে হাত বাড়িয়ে বিড়ম্বনায় ট্রাম্প, ভিডিও

আবারও হাত বাড়িয়ে বিড়ম্বনায় পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সস্ত্রীক পোলান্ড সফরে গিয়ে  পোলান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে করমর্দনের হাত বাড়িয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়তে হলো। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এসব ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টকে নিয়ে শুরু হয়েছে অন্য রকম কানাঘুষা। পোলান্ডের প্রেসিডেন্টে আন্দ্রে দুদার সঙ্গে করমর্দন পর্ব সেরে ট্রাম্প হাত এগিয়ে দিলেন সে দেশের ফার্স্ট লেডি আগাতা কুর্নহাউজারের দিকে। কিন্তু  ট্রাম্পকে টপকে আগাতা দুদা চলে গেলেন ফার্স্ট লেডি মেলানিয়ার কাছে। নিজের স্ত্রীর কাছে পরপর দু`বার হাত বাড়িয়ে প্রত্যাখানের পর এবার পরস্ত্রীর দিকে হাত বাড়িয়ে এই বিড়ম্বনায় পড়লেন ট্রাম্প। ইতোমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এর আগে নিজের প্রথম বিদেশ সফরে পরপর দু`বার একই ঘটনায় বেশ বিব্রত হয়েছেন ট্রাম্প। ইসরায়েল সফরে দেশটির বেন গুরিওন বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সেখানে হাঁটার সময় একটু পেছনে পড়ে যান মেলানিয়া। এ সময় হাত বাড়িয়ে মেলানিয়ার হাত ধরার চেষ্টা করেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই চেষ্টাকে ব্যর্থ করে তার হাত সরিয়ে দেন মেলানিয়া। সে ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। ক্যামেরার সামনে করমর্দন পর্বে বার বার প্রকাশ্যে অস্বস্তিতে পড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপাকে পড়া ট্রাম্প হাসির খোরাক জোগাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম করা সেই ভাইরাল ভিডিওটি:

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।