Skip to main content

রক্ষিতা নই, আমি কার্লোসের স্ত্রী: রিমা



রাজধানীর পরীবাগের একটি ফ্ল্যাটে ইয়াবা ব্যবসায়ী সালেহ চৌধুরী ওরফে কার্লোস তার গৃহকর্মীকে সাত তলা থেকে ফেলে হত্যাচেষ্টার বিষয়টি নিয়ে তোলপাড় সর্বত্র। পুলিশি রিমান্ডে যাওয়ার পর একাধিক মডেল অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও স্বীকার করেছেন কার্লোস।
দৈনিক মানবজমিনের প্রতিবেদনের উঠে এসেছে এমন বিষয়। প্রতিবেদনটি আরো বলছে, এদিকে এ ব্যাপারে এই ক’দিনে নানা তথ্য বেরিয়ে আসে। সে সঙ্গে যোগ হয় ঘটনার সঙ্গে মডেল-অভিনেত্রী সাবিনা রিমার সম্পৃক্ততার কথাও। বিভিন্ন গণমাধ্যমে রিমাকে কার্লোসের বান্ধবী বলা হলেও তিনি তার বৈধ স্ত্রী বলেই দাবি করেছেন। সে সঙ্গে এও জানিয়েছেন, তিনি স্ত্রী হলেও গত সাত মাস ধরে স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন। কার্লোসের সঙ্গে সম্পর্ক ও নানা বিষয় নিয়ে কথা বলেন রিমা। স্বামী ইয়াবা সেবনকারী এবং একই সঙ্গে অন্য নারীর সঙ্গে মেলামেশার বিষয়টিও বয়ানে তুলে ধরেন তিনি।
রিমা বলেন, আমি কার্লোসের বৈধ স্ত্রী। এক বছরেরও বেশি সময় আগে আমাদের ঘরোয়া আয়োজনে বিয়ে হয়। বিয়ের সেই কাবিননামা সহ আরো অনেক প্রমাণ আমার কাছে রয়েছে। কিন্তু গণমাধ্যমে আমার পরিচয়টা পাল্টে দেয়া হয়েছে। সবাই আমাকে কার্লোসের রক্ষিতা হিসেবে উপস্থাপন করেছেন। বিষয়টি নিয়ে আমি খুবই হতাশ হয়েছি। আরেকটা বিষয় জানানো উচিত, কার্লোস ইয়াবা সেবন করে এবং সেটার পর আমার সঙ্গে নানান বাজে ব্যবহার করায় আমি গত সাত মাস যাবৎ তার কাছ থেকে আলাদা থাকছি। শুধু তাই নয়, অ্যাডভোকেটের সঙ্গে কথাও বলেছি। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত বিচ্ছেদে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ এবার আসি ওইদিন কার্লোসের বাসায় গৃহকর্মীকে ফ্ল্যাট থেকে ফেলে দেয়ার ঘটনায়। আমি তো আলাদাই থাকি। তাহলে আমার সে ব্যাপারে জানারও কথা নয়। তারপরও ওই ঘটনায় আমি জড়িত বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। আমি দীপ্ত টিভিতে ‘অপরাজিতা’ নতুন একটি সিরিয়ালে নিয়মিত অভিনয়ে ব্যস্ত। ওই দিনও আমি শুটিংয়ে ছিলাম চ্যানেলটির কার্যালয়ে। এর মধ্যেই এ ধরনের একটি ঘটনার কথা সংবাদ মাধ্যম মারফত জানতে পারি। যেখানে আমি উপস্থিতই ছিলাম না সেখানে আমাকে জড়িয়ে এ ধরনের গুঞ্জনের ফলে আমার ক্যারিয়ারে বড় একটি বাজে প্রভাব পড়ছে। তাই আমি আবারো বলছি আমি কার্লোসের বৈধ স্ত্রী। তবে আমরা আলাদা থাকছি। আর এ ঘটনার সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে সাবিনা রিমার সঙ্গে আলাপকালে কার্লোস সম্পর্কে আরো জানতে চাইলে তিনি বলেন, আমি ভালোবেসে বিয়ে করেছি। সেও আমাকে ভালোবাসে। কিন্তু তার ইয়াবা সেবনের কারণে আমি তার সঙ্গে দূরত্ব তৈরি করেছি। শুধুই কি ইয়াবা সেবন একমাত্র কারণ? নাকি অন্য কোনো কারণও আছে? এ প্রসঙ্গে রিমা বলেন, না আসলে কার্লোস যৌন সঙ্গমে অক্ষম। যে কারণে যৌনশক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন ওষুধ ও ইয়াবা সেবন করতো। মাঝে মাঝে এসব করে আমার সঙ্গে খারাপ আচরণও করতো। মূলত এই কারণেই আমি কার্লোসের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছি। রিমার বয়ানে আরো বেরিয়ে আসে কার্লোসের সঙ্গে মিডিয়া জগতের কয়েকজন জনপ্রিয় মডেলদের সঙ্গে সম্পর্কের কথা। তিনি বলেন, কার্লোস ইয়াবা সেবন করে সেটা জানি ও জানতাম। কিন্তু ব্যবসার ব্যাপারে কিছুই জানি না। কয়েকজন মডেলের সঙ্গে কার্লোসের সম্পর্ক আছে বলেও দাবি করেন তিনি।

Comments

Popular posts from this blog

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...