Skip to main content

এবার সাভারে মডেলকে ডেকে ধর্ষণ

রাজধানীর বনানীতে হোটেল ও বাসায় ডেকে তিন তরুণীকে ধর্ষণ মামলার রেশ কাটতে না কাটতেই এবার সাভারে এক নারী মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বিকালে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন দিনাজপুরের বিরল থানার সৈয়দপুর গ্রামের শফিউল্ল্যার ছেলে মোকাররম হোসেন এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার সখিপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মিজানুর রহমান। দুইজনই লিজেন্ড কলেজ ভবনের নিরাপত্তাকর্মী।
বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত লিজেন্ড কলেজের অফিস কক্ষে এই ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগ করা ওই তরুণী জানান, তিনি ও তার এক বান্ধবী উত্তরার মা মিউজিক ভিশনে মডেল হিসেবে কাজ করেন। তিন মাস আগে লিটন মন্ডল নামে একজনের সঙ্গে মোবাইলে তার পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।
মডেলিংয়ে অভিনয় করার কথা বলে গত বৃহস্পতিবার বিকালে ফোন করে লিটন মন্ডল গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে সাভারে ডেকে আনেন। সাভারে আসার সময় তিনি এক বান্ধবীকে সঙ্গে আনেন। সেখানে আসার পর তাদের লিজেন্ড কলেজের অফিস কক্ষে নিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখেন লিটন। এর একপর্যায়ে লিটন রাতে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এ সময় তার সঙ্গে আসা অপর তরুণীকে অন্য একটি কক্ষে আটকে রাখে লিটনের সহযোগী রেজাউল। রাতভর ধর্ষণের পর দুইজনকে একটি কক্ষে আটকে রেখে ভোররাতে লিটন ও রেজাউল পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী ওই নারী মডেল বিষয়টি পাশে অবস্থিত ডিবি কার্যালয়ে জানালে গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই ভবনে অভিযান চালায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির দুই নিরাপত্তা কর্মীকে আটক করে।
ঘটনার সত্যতা জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আটক দুইজনকে সাভার মডেল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হবে। এছাড়া ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।
পরে বিকালের দিকে ওই তরুণী সাভার মডেল থানায় লিটনকে মূল আসামি করে একটি মামলা করেন।
মামলার বিষয়টি জানতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহসিনুল কাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার সত্যতা নিশ্চিত করেন।
ওসি বলেন, বিকালে ধর্ষণ ও মানবপাচার আইনে একটি মামলা হয়েছে। তরুণীর করা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর লিজেন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর সবুরের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে কয়েকবার কল দেয়া হলেও পাওয়া যায়নি।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।