Skip to main content

‘মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না’



বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান (বিসিবি) নাজমুল হাসান পাপন চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য ও আগামী বিশ্বকাপ নিয়ে নিজের কার্যালয়ে কিছুদিন আগেই সংবাদ সম্মেলন করেছেন। এরপরই কয়েকটি সংবাদমাধ্যম গুঞ্জন ছড়ায় বাদ দেয়া হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফিকে। তবে সংবাদমাধমের এ তথ্যকে ভিত্তিহীন উল্লেখ করে পাপন জানান, অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।
মঙ্গলবার দুপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ক্রীড়া সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এরপর মিডিয়ার সামনে কথা বলতে গেলে মাশরাফি প্রসঙ্গ চলে আসে।
তখন তিনি বলেন, ‘আমার আগের কথোপকথনে পুরোটা প্রচার মাধ্যমে আসেনি। যততুকু এসেছে তা শুনে মনে হয়েছে আমরা বুঝি মাশরাফিকে বাদ দিতে তৎপর। আসলে তা মোটেই সত্য নয়, আর এ ধরনের সংবাদ মাশরাফি ও আমাদের জন্য বিব্রতকর। আর এ মুহূর্তে অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।’
তিনি আরও বলেন, ‘সম্ভবত মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্ব ক্ষমতা অসাধারণ, এক কথায় মাশরাফির সামর্থ্য নিয়ে কোন কথা বলার সুযোগ নেই। আর পেস বোলার মাশরাফিও দলের অন্যতম সেরা পারফর্মার। তার চেয়ে বড় কথা অধিনায়ক হিসেবে এই মুহূর্তে তার বিকল্প কেউ নেই। কাজেই অধিনায়ক মাশরফিকে সরানর প্রশ্নই আসে না আর আমরা তা নিয়ে ভাবছিও না।’
বিসিবি প্রধান আরও বলেন, ‘দলের স্বার্থে সব পারফর্মারের বিকল্প রাখতে হয়। সাকিব খেলা ছেড়ে দিলে কি হবে? মুশফিকের জায়গা কে নিতে পারেন, এমন চিন্তা তো বোর্ডের থাকবেই, সেটা আগে থেকেই চিন্তা করতে হবে, আর সে চিন্তা আমাদে মাথায় আছে। সেটা সবার বেলাই প্রযোজ্য। তবে এই মুহূর্তে মাশরাফিকে সরানোর কোন সুযোগ ও সম্ভাবনা নেই। আমরা তা ভাবছিও না। মাশরাফির সঙ্গে আমার কথা হয় এবং সব ঠিক আছে।’

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

সাইবার হামলা মোকাবেলা বড় চ্যালেঞ্জ

ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান কিংবা দেশের জন্য সাইবার হামলা মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য নূরুল ইসলাম মিলনের কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপুর্ণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বেশকিছু সাইবার হামলার শিকার হয়েছি। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের অনেক উন্নত আধুনিক এবং যারা এই সাইবার জগতে নেতৃত্ব দেয় সেইসব দেশগুলোও মারাত্বকভাবে সাইবার হামলার শিকার হয়েছে।’ জুনাইদ আহমেদ পলক বলেন, এই মুহূর্তে কোন ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে হলে আর সশস্ত্র হামলা চালানোর প্রয়োজন নেই। সাইবার হামলা চালিয়েই যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের ক্ষতি করা সম্ভব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ভিশন যখন প্রধানমন্ত্রী ঘোষণা করেন তারপর থেকেই বাংলাদেশে ডিজিটাইজেশনের কার্যক্রম শুরু হয়। এরপর আস্তে আস্তে যতবেশি ডিজিটাইজেশন হয়, ত...

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...