Skip to main content

ভারতকে টেক্কা দিতে আরো উঁচু পতাকা পাকিস্তানের

চার মাস আগেই ওয়াঘা সীমান্তে ৩৫০ ফুট উঁচু পতাকা উড়িয়েছিল ভারত। এবার ওয়াঘায় নিজেদের দেশের জাতীয় পতাকা ওড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তানও। ভারতের জাতীয় পতাকা যেখানে ৩৫০ ফুট উঁচুতে লাগানো, সেখানে পাকিস্তান তাদের পতাকা ৪০০ ফুট উঁচুতে উড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইতোমধ্যে প্রচণ্ড হাওয়ার কারণে চারবার ভারতের জাতীয় পতাকার ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও পাকিস্তানের তরফ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এর জন্য ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। ওই অঞ্চলটি পরিষ্কার রাখতে গাছপালা কাটাও শুরু হয়েছে। যদি এই কাজে ভারতের প্রতিবেশী দেশটি, তাহলে সেটি বিশ্বের অষ্টম উচ্চতম পতাকা হবে। এর আগে চলতি বছরের ৫ মার্চ ওয়াঘা সীমান্তে ৩৫০ ফুট উঁচু পতাকা উড়িয়েছিল ভারত, যা কিনা লাহোর থেকেও দৃশ্যমান ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই ঝোড়ো হাওয়ার কারণে সেটি ছিঁড়েও যায়। একবার নয়, এখনও পর্যন্ত মোট পাঁচবার পতাকা বদলাতে হয়েছে। এমনকী সীমান্তে গত তিনমাস পতাকাই নেই। শুধু তাই নয়, পাকিস্তানি সেনাদের সঙ্গে দৈনিক ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানের সময় ভারতের জাতীয় পতাকা খুলেও পড়ে যায়, যা অবশ্যই একটি অপমানজনক ঘটনা।
ভারত যখন পতাকা উড়িয়েছিল, তখন পাকিস্তান অভিযোগ করেছিল পতাকায় ক্যামেরা লাগানো রয়েছে। নজরদারি চালানোর জন্যই এমনটা করা হয়েছে। কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্তের পর অবশ্য ভারতের তরফ থেকে সেরকম কোনো অভিযোগ তোলা হয়নি। বিএসএফের প্রাক্তন কর্মকর্তা ডি এস সরনের মতে, কয়েকমাস আগেই ভারত সীমান্তে সবচেয়ে উঁচু পতাকা উড়িয়েছে। আর সেকারণেই পাকিস্তানও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যেহেতু তাদের পতাকা অনেক নিচে রয়েছে, তাই সম্মানের খাতিরেই ভারতের থেকে বেশি উঁচুতে পতাকা ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানি প্রশাসন। এর পেছনে কোনো প্রশাসনিক কারণ নেই।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

সাইবার হামলা মোকাবেলা বড় চ্যালেঞ্জ

ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান কিংবা দেশের জন্য সাইবার হামলা মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য নূরুল ইসলাম মিলনের কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপুর্ণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বেশকিছু সাইবার হামলার শিকার হয়েছি। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের অনেক উন্নত আধুনিক এবং যারা এই সাইবার জগতে নেতৃত্ব দেয় সেইসব দেশগুলোও মারাত্বকভাবে সাইবার হামলার শিকার হয়েছে।’ জুনাইদ আহমেদ পলক বলেন, এই মুহূর্তে কোন ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে হলে আর সশস্ত্র হামলা চালানোর প্রয়োজন নেই। সাইবার হামলা চালিয়েই যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের ক্ষতি করা সম্ভব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ভিশন যখন প্রধানমন্ত্রী ঘোষণা করেন তারপর থেকেই বাংলাদেশে ডিজিটাইজেশনের কার্যক্রম শুরু হয়। এরপর আস্তে আস্তে যতবেশি ডিজিটাইজেশন হয়, ত...

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...