Skip to main content

ইয়াবা ও জাল টাকাসহ ৩ যুবক আটক



গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবা ও জাল টাকাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলি বাজারের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন- মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের গোলজার রহমানের ছেলে কাওসার রহমান কাজল (২২), একই উপজেলার পুটিমারি গ্রামের হাবিজার রহমানের ছেলে আজাদুল ইসলাম (২০) ও একই গ্রামের নুরুল আমিনের ছেলে সাজ্জাদ মানিক (২৫)।
হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আমতলি বাজারের কাওসার রহমান কাজলের কম্পিউটারের দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি মডেম, একটি প্রিন্টার, ৫০০ টাকার ৩৩টি জাল নোট, ৫ টাকার ৭০টি জাল স্ট্যাম্প, ৬টি কার্টিস পেপার ও ১৩৫ ইয়াবাসহ তিন যুবককে আটক করা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি ও মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে।

Comments

Popular posts from this blog

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...