Skip to main content

ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সংবাদ সম্মেলন



বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রজ্ঞাপন বাতিল ও উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পল্লীবিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন।
বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ফকর উদ্দিন কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আহ্বায়ক আফজাল হোসেন বিপ্লব অভিযোগ করে বলেন, ২০১৫ সালে ৬ আগস্ট বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপন যার স্মারক নং-২৭.১২.৬৩৭.০১৭.৩৩.৬৩৩.১৫-২৬২এর ১৯নং আইটেমে উল্লেখ রয়েছে পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী কোনো গ্রাহক তার স্থাপনায় প্রশিক্ষণপ্রাপ্ত ভিলেজ ইলেকট্রিশিয়ান ছাড়াও যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা ওয়্যারিং করতে পারবে না। এর পরিপ্রেক্ষিতে পল্লীবিদ্যুতের বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে এলাকার দালালচক্র এবং অনভিজ্ঞ ব্যক্তি দ্বারা নিম্নমানের ওয়্যারিং করে বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি চক্র লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে গ্রাহক হয়রানিসহ নান দুর্ঘটনার শিকার হচ্ছে।
সংবাদ সম্মেলনে ইউনিয়নের আহ্বায়ক অভিযোগ করে বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এ সিদ্ধান্তের ফলে দেশে ২৪ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ ভিলেজ ইলেকট্রিশিয়ান বেকার হয়ে অভাব-অনটনে দিনযাপন করছে। এতে তাদের সন্তানদের লেখাপড়াসহ স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে। এ প্রজ্ঞাপনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৫ আগস্ট তারিখে ভিলেজ ইলেকট্রিশিয়ানরা উচ্চ আদালতে রিট করে। যার পিটিশন নম্বর ৮৬৯৮/১৫। পরবর্তীতে আদালত শুনানী শেষে স্থগিতাদেশ প্রদান করে রুল ইস্যু করেন। পরে রুলের জবাব প্রাপ্তির পর চূড়ান্ত শুনানী শেষে চলতি বছর ১৫ জানুয়ারি রিটের নিস্পত্তি করেন।নিষ্পত্তিতে আদালত অনভিজ্ঞ ইলেকট্রিশয়ান দ্বারা ওয়্যারিং না করানোর জন্য আদেশ দেন। কিন্তু উচ্চ আদালতের এ আদেশ অমান্য করে পল্লীবিদ্যুতের কতিপয় কর্মকর্তারা অনভিজ্ঞ ইলেকট্রিয়ান দ্বারা নতুন সংযোগের ওয়ারিং করে যাচ্ছেন। যা আদালত অবমাননার শামিল।
সাংবাদিক সম্মেলনে আফজাল হোসেন বিপ্লব হুশিয়ারি দিয়ে বলেন, আগামী জিএম সম্মেলনে মহামান্য হাইকোর্টের রায় কার্যকরের সিদ্ধান্ত না হলে দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে চব্বিশ হাজার ভিলেজ ইলেকট্রিশিয়ান সদস্যরা পল্লীবিদ্যুৎ সমিতিসহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করবে।

Comments

Popular posts from this blog

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...