Skip to main content

বদলিতেও খুশি সেই নারী পুলিশ কর্মকর্তা (ভিডিও)

দায়িত্বপালন করতে গিয়ে বদলি হয়েছেন এক নারী পুলিশ কর্মকর্তা। তাতেও তিনি অখুশি নন। বরং তা তিনি খুশি মনেই মেনে নিয়েছেন। সে কথারই অভিব্যক্তি ঘটেছে তার ফেসবুক পেজের এক স্ট্যাটাসে।
সেখানে তিনি লিখেছেন, `আমি বাহরাইচে বদলি হয়েছি। এটি নেপাল সীমান্ত। আপনারা কেউ মন খারাপ করবেন না বন্ধুরা আমি খুব সুখী...আমি আমার ভালো কাজের পুরস্কার পেয়েছি। আপনাদের সবাইকে বাহরাইচে আমন্ত্রণ জানাচ্ছি দয়া করে এই পোস্টটি শেয়ার করে দিন` (Got transfer to bhraich, it`s nepal border, don`t worry my friends I am happy ..I accept it as a reward for my good work. .u all are invited to bahraich Plz share this post)
রোববার নতুন সময়ে পুলিশের এই নারী কর্মকর্তা নিয়ে `দায়িত্ব পালন করায় বদলি হলেন নারী পুলিশ কর্মকর্তা (ভিডিও)` শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি একহাজার সাতশ শেয়ার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, `নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বদলি হয়েছেন পুলিশের এক নারী কর্মকর্তা। তার অপরাধ এক নেতার মোটরসাইকেল চালানোর লাইসেন্স দেখতে চেয়েছিলেন। মোটরসাইকেল চালক নেতা মাথায় হেলমেট পরেননি। সে কারণে তিনি চালককে ২০০ টাকা জরিমানা করেছিলেন।
তার অপরাধ তিনি নেতাকে পথে দেরি করিয়ে দিয়েছিলেন। এছাড়া, দুর্ব্যবহার ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ নেতাকে জেলেও পাঠিয়েছিলেন। সে কারণে দলের সম্মান রক্ষায় শনিবার দায়িত্ব পালনকারী এক নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তার সঙ্গে অন্য পাঁচ পুলিশ কর্মকর্তাকেও অন্যখানে বদলি করে দেওয়া হয়েছে। ২১ জুন ভারতের উত্তর প্রদেশের বুলান্দশহর জেলার সিয়ানা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২১ জুন উত্তর প্রদেশের বুলান্দশহরের সিয়ানা গ্রামে দায়িত্ব পালন করছিলেন নারী পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠা ঠাকুর। এসময় এলাকার এক বিজেপি নেতা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। তা দেখে শ্রেষ্ঠা ঠাকুর ওই নেতাকে দাঁড় করান এবং মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখাতে না পরায় এবং হেলমেট ব্যবহার না করায় তিনি ওই নেতাকে ২০০ টাকা জরিমানা করেন। এই নিয়ে বিজেপি নেতা ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে বিতর্কে লিপ্ত হন। একসময় তা উত্তেজনায় পরিণত হয়। এরপর পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার এবং দায়িত্বপালনে বাধা দেওয়ার অভিযোগে বিজেপির ওই নেতাকে জেলে পাঠিয়ে দেন।
এখবর রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে ছড়িয়ে পড়লে দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তা শেষ পর্যন্ত প্রশাসন পর্যন্ত গড়ায়। অবশেষে পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠা ঠাকুরকে বদলি করে দেওয়া হয়েছে। শনিবার এ বদলি আদেশ পেয়েছেন শ্রেষ্ঠা।`
তাকে নিয়ে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়। সে প্রতিবেদনগুলিতেও এই নারী কর্মকর্তার প্রশংসা করা হয়েছিল।
এদিকে, নতুন কর্মস্থলে যোগদান করে শ্রেষ্ঠা ঠাকুর খুশির কথা তার ফেসবুক পেজেও শেয়ার করেছেন। শ্রেষ্ঠা এবং অন্য পুলিশকর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল বিতর্কের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে তার পক্ষে জনমত গড়ে ওঠে। অনেকেই তার কাজের প্রশংসা করেছেন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
নতুন সময়ের পাঠকদের জন্য শ্রেষ্ঠা ঠাকুরের ফেসবুক পেজের লিংক দেওয়া হলো। চাইলে আপনারাও তার পোস্টে লাইক কিংবা মন্তব্য করতে পারবেন। তার পেজের নাম As Thakur ।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

সাইবার হামলা মোকাবেলা বড় চ্যালেঞ্জ

ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান কিংবা দেশের জন্য সাইবার হামলা মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য নূরুল ইসলাম মিলনের কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপুর্ণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বেশকিছু সাইবার হামলার শিকার হয়েছি। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের অনেক উন্নত আধুনিক এবং যারা এই সাইবার জগতে নেতৃত্ব দেয় সেইসব দেশগুলোও মারাত্বকভাবে সাইবার হামলার শিকার হয়েছে।’ জুনাইদ আহমেদ পলক বলেন, এই মুহূর্তে কোন ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে হলে আর সশস্ত্র হামলা চালানোর প্রয়োজন নেই। সাইবার হামলা চালিয়েই যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের ক্ষতি করা সম্ভব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ভিশন যখন প্রধানমন্ত্রী ঘোষণা করেন তারপর থেকেই বাংলাদেশে ডিজিটাইজেশনের কার্যক্রম শুরু হয়। এরপর আস্তে আস্তে যতবেশি ডিজিটাইজেশন হয়, ত...

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...