Skip to main content

চলন্ত বাসে নারীকে চুমু, সেই বিজেপি নেতা গ্রেপ্তার

চলন্ত বাসে এক নারীকে চুমু খাওয়ার অভিযোগে ভারতের মহারাষ্ট্রে বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছে।
গ্রেপ্তার হওয়া বিজেপি নেতার নাম রবীন্দ্র ববনঠাড়ে। এক নারীর অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ৪৮ বছর বয়সী রবীন্দ্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
খবরে বলা হয়, একটি চলন্ত বাসে রবীন্দ্র এক নারীকে চুমু দিচ্ছেন- এমন ভিডিও প্রকাশের এক সপ্তাহের মাথায় এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হলো।
অভিযোগকারী নারীর ভাষ্য, গত ২৭ জুন একটি চলন্ত বাসে রবীন্দ্র জোরপূর্বক তাকে (নারী) চুমু দিয়েছেন। সেই দৃশ্য অন্য যাত্রীরা ভিডিও করেছেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই ওই নারী রবীন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Comments