Skip to main content

৩০ শতাংশ গ্যাস উত্তোলন বাড়াচ্ছে কাতার

সৌদি জোটের আরোপিত কাতারবিরোধী অবরোধের প্রভাব কাটিয়ে উঠতে গ্যাস উত্তোলন ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দোহা। ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার কাতার পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শারিদা আল কাবি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাতার পেট্রোলিয়াম বছরে ৭৭ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উত্তোলন করে থাকে। তবে এখন আমরা বার্ষিক ১০০ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছি। এ অবরোধ আমাদের পরাজিত করতে পারবে না।
বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস। দোহায় কাতার পেট্রোলিয়ামের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাতার পেট্রোলিয়াম সূত্র জানিয়েছে, উত্তোলিত বাড়তি গ্যাস বিভিন্ন দেশে রপ্তানিতে নজর দেবে দোহা। ইউরোপের বৃহৎ তেল-গ্যাস কোম্পানি টোটাল ছাড়াও চীন ও ইরানসহ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে গ্যাস বাণিজ্য বাড়াতে আগ্রহী কাতার।
বিশ্বে তরলায়িত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সবচেয়ে বড় উৎপাদক ও রপ্তানিকারক দেশ কাতার। একই সঙ্গে তেল রপ্তানিতেও অন্যতম বৃহৎ দেশ। দেশটির গ্যাসের ওপর বিশেষভাবে নির্ভরশীল সৌদি জোটের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত। কারণ আমিরাতের বিদ্যুতের অর্ধেকই আসে কাতারের গ্যাস পাইপলাইন থেকে।
কাতার যদি দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে অন্ধকারে ছেয়ে যাবে দুবাই শহর। কারণ এ শহরের বিদ্যুতের উৎস হচ্ছে কাতারি গ্যাস। প্রতিদিন কাতার থেকে ২ বিলিয়ন কিউবিক গ্যাস যায় আমিরাতে। অন্য কোনও দেশ থেকে গ্যাস আমদানি করা আমিরাতের জন্য অনেক বেশি ব্যয়বহুল ও কষ্টসাধ্য।
তবে মঙ্গলবার কাতার পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শারিদা আল কাবি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, কোনো দেশের গ্যাস সরবরাহ বাতিল করে দেয়ার ইচ্ছে কাতারের নেই।

Comments

Popular posts from this blog

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...