Skip to main content

বিয়ার পান স্বাস্থ্যসম্মত, দাবি মন্ত্রীর

ভারতের অন্ধ্রপ্রদেশের আবগারি মন্ত্রী কে এস জওহর বলেছেন, বিয়ার পান স্বাস্থ্যসম্মত। এটি একটি হেল্থ ড্রিঙ্ক। শুধু তাই নয়, বিয়ার যে হেল্থ ড্রিঙ্ক, তার প্রমাণ দিতেও তিনি তৈরি বলে জানিয়েছেন জওহর।
তার দাবি, ক্যানসার-প্রতিরোধ উপাদান রয়েছে বিয়ারে। হৃদরোগের ঝুঁকি কমায়, হাড়ের ঘনত্ব বাড়ায়, স্মৃতিভ্রংশ, করোনারি রোগ প্রতিরোধ করে বিয়ার।
উল্লেখ্য, রাজ্যের চলতি মদ নীতি নিয়ে মহিলারা প্রতিবাদ জানিয়েছেন। এরইমধ্যে স্থানীয় একটি টিভি চ্যানেলের কাছে এই দাবি করেছেন আবগারি মন্ত্রী। তিনি বলেছেন, ‘কে বলল বিয়ার হেল্থ ড্রিঙ্ক নয়? আমি এর প্রমাণ দিতে প্রস্তুত’।
সংশ্লিষ্ট চ্যানেলের কাছে হোয়াটস্যাপের মাধ্যমে মঙ্গলবার সকালে বিয়ারের স্বাস্থ্য সংক্রান্ত ‘উপকারিতা’র একটা তালিকা পাঠান।‘বিয়ারের ১৩ টি উপকারিতা’ শিরোনামের ওই নোটে আরও দাবি করা হয়েছে, বিয়ার পাচনতন্ত্রকে সাহায্য করে, ডায়েবেটিসের ক্ষেত্রে উপযোগী এবং এতে অ্যান্টি এজিং উপাদানও রয়েছে।
মন্ত্রী আরও বলেছেন যে, রাজ্য সরকার বিয়ারকে স্বাস্থ্যসম্মত পানীয় হিসেবে প্রচার করবে।
মন্ত্রীর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গেছে

Comments