Skip to main content

মেয়েকে ২০০০ টাকায় নিষিদ্ধ পল্লিতে বিক্রি করলেন বাবা

টাকার বিনিময়ে ১৫ বছরের মেয়েকে বিক্রি করল বাবা। ভারতের বেহালার ১১৭ নং ওয়ার্ডের বাসিন্দা ওই কিশোরী। জানা গেছে, মাত্র ২০০০ টাকার বিনিময়ে টালিগঞ্জের নিষিদ্ধ পল্লিতে ওই কিশোরীকে তার বাবা গোপাল মাইতি বিক্রি করে দেয়। তার আগে নতুন জুতা কিনার জন্য বাবার সঙ্গে বেরিয়েছিল ওই মেয়ে।
এই খবর পাওয়া মাত্রই নাবালিকার দাদু ওই নিষিদ্ধপল্লীতে গিয়ে তাকে উদ্ধার করেন। কিশোরীকে উদ্ধার করার পরে বাবা গোপাল মাইতির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনি। এর পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করে বেহালা থানার পুলিশ।
তার পরিবার জানিয়েছে, সকালে জুতো কিনে দেওয়ার নাম করে মেয়েকে সঙ্গে নিয়ে বেরোয় গোপাল মাইতি। তখনই টালিগঞ্জের নিষিদ্ধ পল্লির একটি বাড়িতে মেয়েকে নিয়ে যায় সে। তার পর এক ব্যক্তির কাছ থেকে ২০০০ টাকা নেয়। মেয়েকে সেই বাড়িতে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায় গোপাল মাইতি।
এর পরে, ওই ব্যক্তি কিশোরীটিকে হেনস্থা করার চেষ্টা করলে, সে ঘর ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে। এলাকায় উপস্থিত মানুষ তখন মেয়েটির থেকে পুরো ঘটনা শোনেন এবং ফোন করে মেয়েটির দাদুকে খবর দেন।
এলাকার মানুষের থেকে পুরো ঘটনা ফোনে শোনার পরেই দাদু এসে নাতনিকে উদ্ধার করে থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ গোপাল মাইতিকে জিজ্ঞাসাবাদ করছে।

Comments

Popular posts from this blog

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।

Trump, Clinton on the attack as US race narrows

Donald Trump and Hillary Clinton launched bitter attacks on each other’s character on Tuesday as a new poll suggested the White House race has tightened in the final week. Trump stormed into Democratic territory in Wisconsin to try to use suspicion generated by an FBI probe into Clinton’s emails to open an unlikely path to victory on 8 November. But, with political tension spilling over into financial markets, 69-year-old Clinton was determined not to lose her advantage, firing up Florida crowds with attacks on Trump’s attitude to women. Polling forecasts suggest the 70-year-old Republican property mogul faces a battle to win enough states to secure an electoral college victory over his Democratic rival. But he received a boost Tuesday when an ABC News/Washington Post tracking poll showed him leading Clinton by 46 to 45 percent. He boasted about the new numbers as he addressed a raucous crowd—chanting ‘Lock her up!’ and ‘Drain the swamp!’—in Eau Claire, Wis...