Skip to main content

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪

ইরাকের রামাদিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে চার শিশু এবং পুলিশের এক ক্যাপ্টেন রয়েছেন বলে সিএনএন জানিয়েছে।
এ ছাড়া এ হামলায় আরো ১৯ জন আহত হয়েছেন।
রোববার পশ্চিম ইরাকের আনবার প্রদেশের আইডিপি শরণার্থী শিবিরে এ বোমা হামলা চালানো হয়।
খবরে বলা হয়, আত্মঘাতী বোমা হামলাকারী ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী শহর কুইয়াম থেকে পালিয়ে এসে শরণার্থীদের মধ্যে অবস্থান করছিলেন। এই শহরটি এখনো আইএসদের দখলে রয়েছে বলে জানা গেছে।
আইএস তাদের বার্তা সংস্থা আমাকে এক বিবৃতির মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে।
খবরে আরো বলা হয়, ঘটনাস্থলের প্রবেশ মুখে ইরাকি সৈন্যরা তখন জড়ো হয়েছিলেন।

Comments