Skip to main content

ওয়ানডে অধিনায়ক নিয়েও ভাবছে বোর্ড



২০১৬ সালেও একবার রব উঠেছিল। আবার থেমে গিয়েছিল। চলতি বছরের শুরুতে গুঞ্জনের আবহেই টিকে ছিল সেই আলোচনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গত মার্চে শ্রীলঙ্কা সফরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেন মাশরাফি বিন মর্তুজা।
ইনজুরির কারণে ২০০৯ সালের পর থেকে টেস্ট খেলেন না মাশরাফি। বাকি থাকে শুধু ওয়ানডে ক্রিকেট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার শুরু হয়েছে ওয়ানডে দলে তার নেতৃত্ব বিষয়ক আলোচনা। ২০১৪ সালের অক্টোবর থেকে বেশ সফলভাবেই যে দায়িত্ব পালন করে আসছেন মাশরাফি। প্রশ্ন উঠেছে মহেন্দ্র সিং ধোনির মতোই ২০১৯ বিশ্বকাপ ভাবনায় মাশরাফিও সরে দাঁড়াবেন কিনা?

জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কার হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জয়। আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক এ দুই ম্যাচের কারণে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলাটা নিশ্চিত হয়ে গেছে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপ নিয়ে ভাবছে ক্রিকেটের শীর্ষ দেশগুলো। পিছিয়ে নেই বাংলাদেশও।

বিশ্বকাপকে ঘিরে ওয়ানডে দলের নেতৃত্ব নিয়ে ভাবছে বিসিবি। রোববার এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই নাকি টি-২০ দলের নেতৃত্ব থেকে মাশরাফিকে সরে যেতে বলা হয়েছিল। এখনই স্পষ্ট করে কিছু না বললেও বিসিবি সভাপতি জানিয়েছেন, বিশ্বকাপ ভাবনায় ওয়ানডে দলের নেতৃত্ব আলোচনার টেবিলেই রয়েছে।

বিশ্বকাপকে ঘিরে ওয়ানডে দলের নেতৃত্ব নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে কিনা জানতে চাইলে রোববার বেক্সিমকো কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘এটা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে এটা নিয়ে একটা পদক্ষেপ নেয়া হয়েছে। আপনারা দেখেন টি-২০ অধিনায়কত্ব নিয়ে একটা কথা উঠেছিল। ২০২০ এ মাশরাফি খেলতে পারবে কিনা তা আমরা জানি না। সেজন্য কিন্তু আমরা তখন ওর সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম। তবে ও ঘোষণা নিজ থেকেই দিয়েছে। আমরা বলিনি কবে কখন এটা হবে। আলাপ করার পর সে নিজেই ঘোষণা দিয়েছে। আমরা পদ্ধতি নিয়ে আলোচনা করছি এটাও তো বিরাট উদাহরণ।’

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭৭ ওয়ানডে খেলা ক্রিকেটার এখন মাশরাফি ও সাকিব আল হাসান। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৩১ উইকেট শিকারি বোলারও নড়াইল এক্সপ্রেস। একাদশের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছাড়াও গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থানের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে ৪৭ ম্যাচে ২৭টি জয় পেয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ২৯টি জয়ে নেতৃত্ব দিয়ে মাশরাফির আগে আছেন হাবিবুল বাশার।

আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে মাশরাফির নেতৃত্বেই। ২০১৪ সালের শেষদিকে দ্বিতীয়বার অধিনায়ক হয়ে দারুণ সাফল্য এনে দিয়েছেন। দেশের মাটিতে টানা ছয় সিরিজ জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ তার নেতৃত্বে।

টি-২০ ছাড়লেও আরো কিছুদিন ক্রিকেট খেলে যেতে চান মাশরাফি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরও দেশে ফিরে বলেছেন, ক্রিকেটটা উপভোগ করছেন। অবসর নিয়ে এখনই ভাবছেন না।

অবশ্য ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার না ভাবলেও তাকে নিয়ে, তার নেতৃত্ব নিয়ে ঠিকই ভাবছে বিসিবি। ২০১৯ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা প্রকাশ করেনি বিসিবি। তবে তার আগেই বাংলাদেশের অন্যতম ‘জনপ্রিয়’ ক্রিকেটার মাশরাফির ক্যারিয়ারে যদি চিহ্ন আঁকা হয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না।

Comments

Popular posts from this blog

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...