Skip to main content

চীনের প্রেসিডেন্টকে রাশিয়ার সর্বোচ্চ পুরস্কার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অব সেন্ট অ্যান্ড্রিউ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে এ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। সেখানে এ দুই নেতার মধ্যে আলোচনাও হয়।
পুতিন বক্তব্য দেয়ার সময় শি জিনপিংকে তার প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, ‘এ পুরস্কার আমাদের দু’দেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে আপনার বিশেষ অবদানের জন্য রাশিয়ার স্বীকৃতি।’
এ রুশ নেতা আরও বলেন, ‘শি জিনপিং পারস্পরিক স্বার্থে রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে ধারাবাহিকভাবে সমর্থন করেন। ’
পুতিন উল্লেখ করেন যে, ২০১৩ সালে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়া সফর করেন। আর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।
পুতিন বলেন, ‘তারপর থেকেই রাশিয়া ও চীনের মধ্যে অংশীদারিত্ব ক্রমান্বয়ে জোরদার হয় এবং এটা অব্যাহত রয়েছে। এ রুশ নেতা দ্বি-পাক্ষিক বাণিজ্যিক, আর্থিক, সামরিক ও মানবিক খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে শি জিনপিংয়ের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। আমাদের দু’দেশের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ আন্তর্জাতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে।’
আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ ও কাজাখস্থানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের পর তৃতীয় কোনো বিদেশি নাগরিক হিসেবে চীনের প্রেসিডেন্ট এ পুরস্কার পেলেন।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।