Skip to main content

বাংলাদেশেরও পানির ভাগ পাওয়া উচিত

নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবিকে ভারত কখনোই অস্বীকার করতে পারে না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার আসামের গৌহাটিতে ‘অষ্টমতম ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়লগ’-এর সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
তথাগত রায় বলেন, বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর পানির ভাগ নিয়ে সেদেশের দাবিকে কোনোমতেই অস্বীকার করতে পারে না ভারত। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে ভারতের সরকারি অভিমত নয়।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো নদীর ভাটিতে যে রাষ্ট্র থাকে (লোয়ার রিভারাইন স্টেট) সেই সব রাষ্ট্রের পানির প্রতি স্বাভাবিক অধিকার থাকে। ঠিক সেভাবেই বাংলাদেশেরও পানির ভাগ পাওয়া উচিত।
তিনি আরো বলেন, এটা শুধু তিস্তার পানিই নয়, অনেক নদীই আছে, যেগুলি ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই দুই দেশের মধ্যে পানির বণ্টন নিয়ে একটি ব্যাপক আকারে পরিকল্পনা করা প্রয়োজন। আমরা বলতে পারি না যে, বাংলাদেশ পানির ভাগ পাবে না। দুই দেশেই পানির কিছু ঘাটতি আছে। কিন্তু সেই ঘাটতি থেকেই পানি বণ্টন করতে হবে।
আরবিট্রেশন, যৌথ কমিশন বা এ ধরনের অন্য প্রক্রিয়ার মধ্যে দিয়েই দুই দেশের মধ্যে পানি সমস্যার সমাধান করা উচিত বলেও মনে করেন ত্রিপুরার রাজ্যপাল। এ সময় তিনি চীনের অংশে ব্রহ্মপুত্র নদের ওপর চীন সরকারের পক্ষ থেকে বাঁধ দেওয়ারও উদ্বেগ প্রকাশ করেন।
নদীর ওপর বাঁধ দিলে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তথাগত রায়। এবিষয়ে তিনি বলেন, ব্রহ্মপুত্রের ওপর ভারত কখনো বাঁধ নির্মাণ করেনি। ফলে, এই নদের পানির গতিপথও পরিবর্তন হয়নি। কিন্তু চীনের পক্ষ থেকে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
ব্রহ্মপুত্রের পানি বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়েছে। এর ফলে কৃষি কাজেরও ক্ষতি হবে বলে মনে করেন ত্রিপুরার রাজ্যপাল।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অংশগ্রহণ করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মধাব, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রমুখ।
গৌহাটিতে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে আসমের স্টেট ইনোভেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন আয়োগ (এসআইটিএ), মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিস এবং বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিস (বিএফআরএস) এবং ইন্ডিয়া ফাউন্ডেশন (আইএফ)।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।