Skip to main content

সিলেটে দেড় লাখ মানুষ পানিবন্দী

সিলেটে দেড় লাখ মানুষ পানিবন্দী
দেশের বড় অংশজুড়ে বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র মতে, উত্তর-পূর্বাঞ্চল সিলেট-মৌলভীবাজারে বিদ্যমান বন্যার মধ্যেই দেশের উত্তরাঞ্চল এবং ধীরে ধীরে মধ্য ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে তিস্তা, ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।
আগামী তিনদিন যমুনার পানিও বৃদ্ধি পাবে। এ মাসের শেষের দিকে পানি বাড়বে পদ্মায়ও। তবে ধীরে ধীরে সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে এরই মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জে বন্যা দেখা দিয়েছে। কুশিয়ারা নদীতে পানি বাড়ছে। এ ছাড়া দেশের উত্তরাঞ্চলে যমুনা নদীর পানিও বাড়ছে। 
আগামী ৭২ ঘণ্টায় যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। যমুনার পানি বাড়ার কারণে উত্তরের পাঁচ জেলা কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জে এ মাসে বন্যা হবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গতকালের ধারাবাহিকতায় মঙ্গলবারও ঢাকা, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারী ও অতিভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ভারী বর্ষণের পাশাপাশি উজানের ঢলও আসতে শুরু করেছে বেশ কিছুদিন আগ থেকে। গত কয়েক দিনে সিলেট, মৌলভীবাজার, লালমনিরহাট ও শরীয়তপুরে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে পানিবন্দি হয়েছে অনেক পরিবার। বন্যার সঙ্গে ভাঙনও দেখা দিয়েছে হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে। উজান থেকে নেমে আসা পানিতে তিস্তার পানি বিপদসীমার ওপরে উঠে প্লাবিত হয়েছে লালমনিরহাটের কয়েকটি গ্রাম।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, সিলেটে সোমবার নতুন করে বন্যার পানি বাড়েনি। কিন্তু কুশিয়ারা নদীর পানি না কমায় জেলার বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার দেড় শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। এর বাইরে সিলেট সদর, দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলারও ৪৫টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।