Skip to main content

অসহিষ্ণুতার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে



ভারতে অসহিষ্ণুতার অভিযোগ উঠেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ এবং কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি এই তিনটি বিষয়েই মোদী সরকারকে অস্বস্তির মুখে পড়তে হয়েছে।
বোরবারে ভারতের কেরালার আন্তর্জাতিক তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে এই তিনটি বিষয়ের উপর ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রনালয়। কোনও কারণ না দেখিয়েই ছাড়পত্র দিতে অস্বীকার করেছে মন্ত্রনালয়।
জেএনইউ বা রোহিত ভেমুলা কাণ্ড যে সরকারের কাছে এখনও স্পর্শকাতর, তা এ বিষয়ে ছবি প্রদর্শনে আপত্তিতেই আবারো স্পষ্ট হয়ে উঠেছে।
উৎসবের উদ্যোক্তারা সাংস্কৃতিক জরুরি অবস্থার অভিযোগ তুলেছেন। কংগ্রেস মুখপাত্র সন্দীপ দীক্ষিত বলেন, ‘যে ভাবে এই সব ছবি নিয়ে আপত্তি তোলা হচ্ছে, তাতে স্পষ্ট বিজেপি আরএসএস সামন্ততান্ত্রিক, জাতিবিদ্বেষী মনোভাব নিয়ে চলেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এই বিষয়কে সমর্থন করছে।’ সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, ‘একটি চলচ্চিত্র উৎসবে কী ছবি দেখানো হবে, তা নিয়েও বিজেপি সরকার ভয় পাচ্ছে। ভাবনার উপর নিষেধাজ্ঞা চাপানো যায় না, সত্যকে জেলে পাঠানো যায় না।’
রাজনৈতিক স্তরে বিরোধীদের পাশাপাশি দেশের ৬৫ জন অবসরপ্রাপ্ত আমলাও সোচ্চার হয়েছেন মোদী সরকারের অসহিষ্ণুতার বিরুদ্ধে। কড়া ভাষায় লেখা একটি প্রকাশ্য চিঠিতে দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, উগ্র জাতীয়তাবাদ, আগ্রাসী মনোভাব, নজরদারি, গোরক্ষকদের তাণ্ডব, বিরুদ্ধ মনোভাবাপন্ন নাগরিক বা ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযান সব কিছু নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
তাদের অভিযোগ, যুক্তিবাদী বিতর্ক, আলোচনা বা বিরুদ্ধ মতকে জায়গাই দেওয়া হচ্ছে না। সমস্ত সরকারি, নাগরিক ও সরকারি প্রতিষ্ঠানের কাছে তাদের দাবি, এই স্বৈরতান্ত্রিক ও দমনমূলক প্রবণতা সংশোধনের চেষ্টা হোক। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে যোজনা কমিশনের প্রাক্তন সচিব এন সি সাক্সেনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ ক্যাডারের প্রাক্তন আইএএস জহর সরকার, অর্ধেন্দু সেনরাও রয়েছেন।
এর আগে মোদী সরকারের প্রথম পর্বেই সাহিত্যিকরা অসহিষ্ণুতার অভিযোগে পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। খবর: এনডিটিভি

Comments

Popular posts from this blog

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...