দেশে ডালের চাহিদার উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট ডাল উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছে।
এরই ধারাবাহিকতায় ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে সরেজমিন গবেষণা বিভাগ পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বাওইখোলা গ্রামে একশ’ ২৫ বিঘা জমিতে বারি মাস-৩ ডাল চাষ করে।
বারি মাস-তিন জাতটি উচ্চফলনশীল, রোগবালাই প্রতিরোধ ও বৃষ্টি সহিষ্ণু হওয়ায় এর ফলন নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। বারি মাসতিন জাতের ডাল চাষ করে সাফল্যের আশাবাদি কৃষক।
Comments
Post a Comment