Skip to main content

সরকার গঠনে বিপাকে মে



যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেশি আসন পাওয়ার পরও দুশ্চিন্তা কাটছে না টেরিজা মের।পরিকল্পনামাফিক এগোতে গিয়ে প্রথম থেকেই ধাক্কা খেতে হচ্ছে তার দল কনজারভেটিভ পার্টিকে।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট বেধে সরকার গড়ার পরিকল্পনা করলেও এই জোট কতটা সফল হবে, তা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে টেরিজার দল কনজারভেটিভ পার্টির মধ্যে।
রাজনীতিকদের একাংশ বলছে, ব্রেক্সিট থেকে সমকামী আইনে মতের পার্থক্যে দ্বন্দ্ব বাধতে পারে অনেক জায়গাতেই। তবে হাত গুটিয়ে বসে নেই জেরেমি করবিনও। হাউস অব কমন্সে আসন বাড়িয়ে লেবার নেতার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সাধারণ নির্বাচনে দলের দুরন্ত ফলাফলের পরেই জানিয়েছেন, দেশকে নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। পার্লামেন্টের অন্য দলগুলিকেও সরকার গঠনে বিরোধিতার পথে হাটার ডাক দিয়েছেন তিনি। রোববারে একটি সাক্ষাৎকারে করবিন বলেছেন, ‘এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আবারো দেশে নির্বাচন হতে পারে। এই রকম চরম অস্থিরতার মধ্য দিয়ে আমরা বেশি দিন চলতে পারব না।’
এ দিকে, ১০ ডাউনিং স্ট্রিট ও ডিইউপি রোববার জানিয়েছে, সরকার গঠনের জন্য দু’দলের মধ্যে প্রয়োজনীয় শর্ত নিয়ে শীঘ্রই আলোচনা শুরু হবে। প্রাথমিক ভাবে কিছু শর্তে  ইতোমধ্যেই সহমত হয়েছেন দু’দলের নেতারা। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া বা ব্রেক্সিট নিয়ে মের প্রস্তাবিত শর্তাবলির তুলনায় অনেক নমনীয় পথে হাটতে চায় ডিইউপি।
অন্যদিকে, সমকামিতা বা গর্ভপাতের মতো সামাজিক বিষয় নিয়েও গোড়ামি রয়েছে এই দলের। পার্লামেন্টে বাজেট বা কোনও বিষয় নিয়ে আইন পাশ করার জন্য ডিইউপির ১০ জন এমপির সমর্থন লাগবে মের। হাউস অব কমন্সের এই নতুন অঙ্কের করণেই জটিল হতে পারে ব্রেক্সিট আলোচনা। কারণ, ইইউ থেকে বেরিয়ে যেতে চাইলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একই কাতারে অন্তর্ভুক্ত থাকতে চায় ডিইউপি। যার ফলে আগের মতোই আয়ারল্যান্ডের সঙ্গে বাণিজ্যে কোনও বাধা নিষেধ থাকবে না যৃক্তরাজ্যের। অন্য দিকে, সমকামী আইন নিয়ে ডিইউপির কড়া অবস্থানে উদ্বিগ্ন কনজারভেটিভদের একাংশ। স্কটল্যান্ডের এক সমকামী নেতা বলেছেন, ‘ডিইউপির সঙ্গে যদি চুক্তি হয়, তবে তাতে এলজিবিটিদের অধিকারে কোনও বাধা নিষেধ থাকা চলবে না। তার কথায়, ‘আমি এই বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর থেকে আশ্বাস চাই।’
১৯ জুন যুক্তরাহজ্যর নতুন পার্লামেন্ট শুরুর কথা ঘোষণা করবেন রানি। ওই বক্তৃতাতেই নতুন বাজেট ও সরকারের পরবর্তী পদক্ষেপের কথাও জানাবেন তিনি। করবিন বলেছেন, ‘রানির সেই বক্তৃতায় উল্লিখিত সরকারি নীতির বেশ কিছু উল্লেখযোগ্য সংশোধনী আনতে চাই আমরা।’ ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে চাকরির সুযোগ বাড়ানো, সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের ফি মকুব, উচ্চবিত্ত ও কপোর্রেট সংস্থাগুলির উপর বেশি কর বসানো নিয়েও চাপ দেবে লেবার। করবিন জানান, ইউরোপীয় ইউনিয়নের আইনকে ব্রিটিশ আইনে ফিরিয়ে আনার প্রক্রিয়ার বিরোধিতা করবেন তিনি। ইউরোপীয় বাজারের সঙ্গে শুল্কবিহীন বাণিজ্যের পথ যাতে খোলা থাকে তা নিয়ে প্রস্তাব দিবে লেবার।খবর: বিবিসি

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.