Skip to main content

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ২



চট্টগ্রামের বায়েজিদ ও পাঁচলাইশ থানার দুটি আবাসিক স্থাপনায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহরের সরঞ্জামসহ ১২ হাজার ১৭৭টি সিমউদ্ধার করেছে র‌্যাব। সেই সঙ্গে দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের (বিটিআরসি) মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স ইউংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিটিআরসি ও র‌্যাবের পরিচালিত যৌথ অভিযানে ১২ হাজার ১৭৭টি সিম ও এক কোটি টাকা সমমূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জ্জজ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে দুটি স্থাপনা থেকে টেলিটকের ৮ হাজার ৩৯৯টি, এয়ারটেলের ৩ হাজার ৬৯০টি, গ্রামীণফোনের ৩৩টি, রবির ২০টিএবং বাংলালিংকের ৩৫টি সিম উদ্ধার করা হয়েছে।

এছাড়াও অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত ১৯টি সিমবক্স গেটওয়ে, চারটি ল্যাপটপ, ১৬টি থ্রিজি মডেম, ১৬টি ইথারনেট সুইচ, সাতটি ডেক্সটপ, ৩২২টি জিএসএম আউটডোর অ্যান্টেনাসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

এ বিষয়ে বায়েজিদ ও পাঁচলাইশ থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের নিয়ন্ত্রণ আইন ২০০১ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

Popular posts from this blog

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...