Skip to main content

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রথম আধঘণ্টা



বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। র‍্যাঙ্কিংয়ের বিচারে সেমিফাইনালে ভারত ফেভারিট। তবে দলের জয়ের বিষয়েও আশাবাদী বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। 
দুই দেশ এ পর্যন্ত ৩২টি একদিনে ম্যাচে (ওয়ানডে) মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২৬টিতে জয় পেয়েছে ভারত। কিন্তু বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফমেন্স অনেকটাই আশার সঞ্চার করেছে সমর্থকদের মাঝে।
কিন্তু দলীয় শক্তির বিচারে কে কতটা এগিয়ে আছে- এমন প্রশ্নে ভারতের ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন, ‘বাংলাদেশ গত দুই বছরে যেভাবে উন্নতি করেছে, তাতে ম্যাচটি কঠিন হবে।’
তিনি বলেন, ‘ভারত ফেভারিট হিসেবে এগিয়ে। কারণ দলটি আগে বহু আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি নতুন, কারণ আগে তারা কখনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেনি।’
তিনি আরো বলেন, ‘কিন্তু দুই বছরে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে, তাতে সব মিলিয়ে আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। যদিও ভারত কিঞ্চিৎ এগিয়ে।’
ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই বাংলাদেশ দলের শক্তি রয়েছে বলে মনে করেন তিনি, ‘সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান- ব্যাটিংয়ে সব মিলিয়ে বাংলাদেশ যথেষ্ট ব্যালেন্স দল। কিন্তু যেটা আজকের খেলাটার ফল নির্ধারণ করবে সেটা হবে প্রেসার (চাপ)। কোন টিম বেটার প্রেসার নিতে পারে তার ওপর ডিপেন্ড করবে।’
‘চাপ নিতে পারাটা একটা দক্ষতার বিষয়। বাংলাদেশ আগে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেনি। ফলে এই ম্যাচে তারা প্রথম আধা ঘণ্টা নার্ভের চাপ সামলাতে পারবে কিনা, তার ওপর ভারত কিভাবে অ্যাটাক করবে। আর প্রথমে দুই-তিনটা উইকেট পড়ে গেলে বাংলাদেশ সেই চাপটা নিতে পারবে কিনা- এটা দেখার বিষয়।’ তার মতে, ‘মানসিকভাবে ভারত শক্তিশালী। তবে বাংলাদেশ এদিক দিয়ে দুর্বল।’
বরিয়া মজুমদার বলেন, ‘ভারত সবদিক দিয়ে শক্তিশালী। তাদের ব্যাটিং দুর্দান্ত, বোলিং-ফিল্ডিংও দুর্দান্ত। কোনো সমস্যা নেই দলে। তারা আগেও ফেভারিট ছিল।’
তবে তিনি বলেন, ‘বাংলাদেশকে আন্ডারস্টিমেট (খাটো করে দেখার) করার জায়গা নেই। এটা ডেঞ্জারাস টিম।’
জয় পেতে হলে বরিয়া মজুদমদার বাংলাদেশের করণীয়ও বলে দেন, ‘ভারত যদি তার সব ক্ষমতা নিয়ে খেলে, তাহলে বাংলাদেশ পারবে না। তাই ভারতকে তার মতো করে খেলতে না দেয়াই বাংলাদেশের কাজ।’
বিশ্লেষকদের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের সেমিফাইনালে দুই দলের ওপরেই চাপ থাকবে। কে কিভাবে খেলবে, সেটার ওপরই নির্ভর করবে খেলার ফলাফল। সব দিক দিয়ে একটা উপভোগ্য ম্যাচ দেখার জন্যই সবাই অপেক্ষা করছেন।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

সাইবার হামলা মোকাবেলা বড় চ্যালেঞ্জ

ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান কিংবা দেশের জন্য সাইবার হামলা মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য নূরুল ইসলাম মিলনের কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপুর্ণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বেশকিছু সাইবার হামলার শিকার হয়েছি। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের অনেক উন্নত আধুনিক এবং যারা এই সাইবার জগতে নেতৃত্ব দেয় সেইসব দেশগুলোও মারাত্বকভাবে সাইবার হামলার শিকার হয়েছে।’ জুনাইদ আহমেদ পলক বলেন, এই মুহূর্তে কোন ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে হলে আর সশস্ত্র হামলা চালানোর প্রয়োজন নেই। সাইবার হামলা চালিয়েই যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের ক্ষতি করা সম্ভব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ভিশন যখন প্রধানমন্ত্রী ঘোষণা করেন তারপর থেকেই বাংলাদেশে ডিজিটাইজেশনের কার্যক্রম শুরু হয়। এরপর আস্তে আস্তে যতবেশি ডিজিটাইজেশন হয়, ত...

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...