Skip to main content

Posts

ঘোমটা পরে খবর পাঠ

এসটিভি হরিয়ানা নিউজ চ্যানেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। টিভির পর্দায় এমন দৃশ্য সত্যিই অভূতপূর্ব। মহিলা সংবাদ পাঠিকা তাঁর মুখ ঢেকে রেখেছেন ঘোমটায়! কিন্তু কেন তাঁর এমন সিদ্ধান্ত। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রতিমা দত্ত নামের ওই সংবাদ পাঠিকা আচমকাই পর্দায় আবির্ভূত হয়েছিলেন ঘোমটায় মুখ ঢেকে। এমন আচরণের রহস্যভেদও করেন তিনি নিজেই। জানিয়ে দেন, হরিয়ানা সরকারের মহিলাদের মুখ ঢেকে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি ঘোমটায় মুখ আবৃত করেছেন।  সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মুখ খুলে প্রতিমা জানিয়েছেন, রাজ্য সরকার সকলকে ঘোমটা পরতে বাধ্য করতে চাইছে। রাজ্য সরকারের জার্নালে ঘোমটাকে বর্ণনা করা হয়েছে রাজ্যের পরিচয় হিসেবে। হরিয়ানা রাজ্য সরকারের হরিয়ানা সংবাদ পত্রিকার কৃষি সংবাদ ক্রোড়পত্রে ছাপা হয়েছিল ঘোমটা পরিহিত এখ মহিলার ছবি। তার ক্যাপশনে ঘোমটাকে ‘রাজ্যের পরিচয়’ ছাপা হয়েছিল। তাঁর মতে, একদিকে বিজেপি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযান চালাচ্ছে, অথচ তারাই রাজ্যের নারীর মুখ ঢেকে দিতে চায় ঘোমটায়! এহেন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করতেই ঘোমটা পরে সংবাদ পাঠ করতে এসেছিলেন তিনি। ...

সদ্য বিয়ে হলে যা জানা জরুরী

যতই পার্কে প্রেম করুন, বাড়িতে লুকিয়ে সময় কাটান, আসল আনন্দ কিন্তু বিয়ের পরেই। ধরা পড়ার টেনশন নেই, তাড়াতাড়ি বাড়ি ফেরার হ্যাপা নেই, নিশ্চিন্ত মনে কাছে পাওয়া। সে নিন্দুকেরা যতই কান ভাঙানোর চেষ্টা করুক, যতই বলুক বিয়ের পর প্রেম-টেম থাকে না, এক কান দিয়ে ঢুকিয়ে বের করে দিন অন্য কান দিয়ে। জেনে নিন সদ্য বিয়ে হলে যা জানা জরুরী- * স্ত্রীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন যৌনতা নিয়ে। তবে তাড়াহুড়ো করবেন না। ধীরেসুস্থে এগিয়ে যান। জিজ্ঞেস করুন তিনি কী পছন্দ করেন। স্ত্রীর মনের মতো ব্যবস্থা করতে পারেন। নিজের ইচ্ছেটাও স্ত্রীকে জানান। * সৌরভে চনমনে মোমবাতি জ্বালান ঘরে। রাতে শুতে যাওয়ার আগে জ্বালিয়ে দিন মোমবাতি। মুড এমনিই তৈরি হয়ে যাবে। * এই সময়টা চূড়ান্ত রোম্যান্স করার সময়। তাই একসঙ্গে স্নান করুন। একে অন্যকে সাজিয়ে দিন। স্ত্রীর শাড়ির কুঁচি ধরে দিন। পায়ে নেলপলিশ পরিয়ে দিন। হালকা ম্যাসাজ করে দিন। * মাঝেমধ্যেই বেরিয়ে পড়ুন স্ত্রীকে সঙ্গে নিয়ে। কাজ থেকে সময় বের করে লং ড্রাইভে যান, উইকএন্ড ট্রিপে যান। * সদ্য বিয়ে করা স্ত্রীকে ভালো করে নজর করুন। তাঁর হাঁটাচলা কথা বলার দিকে খেয়াল করুন। মুখ...

ভরসা রাখুন টমেটোর ওপর, ফল হাতেনাতে

প্রতিদিন যেসব ফল বা সবজি খাওয়া হয়, তার মধ্যেই এমন কিছু গুণাগুণ সম্পন্ন সবজি রয়েছে, যা বিভিন্ন মারণ রোগ প্রতিরোধ করতে সক্ষম। এর বেশিরভাগই আমাদের অজানা। কোন সবজি কোন রোগ প্রতিরোধ করে, তা আমাদের বেশিরভাগ মানুষেরই জানা নেই। বিজ্ঞানীরা জানাচ্ছেন, টমেটোতে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ত্বকের ক্যানসারের পাশাপাশি, বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধ করতে, রক্ত পরিশুদ্ধ করতে, টক্সিন রিমুভ করতে, দৃষ্টিশক্তি উন্নত করতে, কোলেস্টেরলের মাত্রা কম করার মতো উপকারও করে টমেটো। টমেটো কাঁচা হোক কিংবা তরলরূপে, সব প্রকারেই ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে টমেটো।

তক্তা সালেম

আজ অনেক দিন হয়ে গেছে। লম্বা কতোগুলো বছর। রফিকের সব কথা আর ঠিকঠাক মনে নেই। চাইলেও সব বলতে পারবে না সে। নানারকম বিশ্বাস আবিশ্বাস নিয়ে বিশ্বাস হয়ে কি ভাবে মানুষের মনটার উপর স্থিতি নেয় রফিক আজও তা নির্ণয় করতে পারেনি। সারা জীবনেও পারবে বলে আশা করে না সে। অথচ এর বাস্তবতা প্রমাণে মিলবে না। তা সে জানে। মনে হয় এটাই যেন সত্য, আছে, আছে, কিছুত আছেই। আজ এসবে বিশ্বাস করতে মন চায় না রফিকের, তবু যেন তার মনে হয় আছে; কি জানি কেন? রফিকরা চার চাচাতো ফুফুতো ভাই ছোট ফুফুর বাড়িতে বেড়াচ্ছিল।সারাদিন হৈ হৈ, সকালে ফুটবল খেলা, দুপুরে ডাঙ্গুলি, তারপর সাঁতার। এর মধ্যে দুই একবার এটা সেটা খাওয়ার জন্য ফুফুর ডাক। দুই দিনের মাথায় একদিন রাতের খাবার খেতে বসেছে সবাই। সংগে ফুফুর দুই ছেলে, ফুফাতো ভাই আর বোনেরা। রান্না হয়েছে পাঙাস মাছের ঝোল, ছোট ট্যাঙরা আর মুশুরের ডাল। প্রামে মুশুরের ডাল সংগতিসম্পন্ন গেরস্তের ঘরের রান্না। সাধারণ ঘরে কলাইর ডাল। রফিক, সাদেক, রতন আর ফয়েজ সবাই প্রায় কৈশর পেরুন। এ বয়সে উদ্যমের শেষ নেই, পুকুরে, নদীতে গোছলের নামে ডুব খেলা, একডুবে গভীর জলতল থেকে মাটি তুলে আনা, শিরীষগাছ থেকে খালে লাফিয়ে পড়া...

কথা ছিল অন্যরকম

অঙ্গুলী গোলাপ পাঁচ আঙুলের আলোড়ন পাপড়ির জংলী সাজে সুগঠিত গোলাপ সুঘ্রাণের কিবা খোঁজ তা উপরি শিল্পসুখ তীর ছুড়  রক্ত লাগিয়ে দেই কথা ছিল অন্যরকম ভাবের রকমফের তীর রক্ত কথা ভাব  মিলেমিশে শিল্প শিল্পসুখ শিরোনামহীন নাগরিক কেনাকাটা দেখি নাগরিক কেনাকাটা করি নগর দেখি নাগরিক দেখি পণ্য দেখি ক্রয় দেখি সব মিলিয়ে নিজেকে দেখি সর্বশেষ প্রকৃতি দেখি আর কিছু কি দেখা প্রয়োজন? জীবন কারো হাত ধরি না  ওইভাবে হাত পাইও না ওইভাবে হাত চাইও না কেমনতর বিন্যাস এটাই জীবন এটাই আমি এটাই কাব্য এটাই রহস্য সত্তা ১ তোমার চোখে জল আমার মুখে বল তোমার পায়ে মল আমার গায়ে ঢল সত্তা ২ আকাশ দৌঁড়াই দৃষ্টিতে ছুটি বাতাস দৌড়াই সৃষ্টিতে টুটি জ্বরকাব্য মাথা ঘোরে কাব্যের খেয়ালে ব্যথা উড়ে বাক্যের দেয়ালে

খালেদার প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকারের মতো হলে গ্রহণযোগ্য হবে না

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার সহায়ক সরকারের প্রস্তাব যদি আগের তত্ত্বাবধায়ক সরকারের মতো হয়, তাহলে তা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। শনিবার সকালে মাদারীপুর শহরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ নিয়ে বিএনপি যে অভিযোগ করে আসছে তা ভিত্তিহীন বলে দাবি করেন নৌমন্ত্রী।  এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদ, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বাচ্চু প্রমুখ।

বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান

বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানটি হলো ইরাকের নাজাফে অবস্থিত। কবরস্থানের নাম হলো ওয়াদি আল সালাম। এই কবরস্থান পিস উপত্যকার নামে পরিচিত। সন্ত্রাসী হামলার কারণে প্রতিদিন এখানে প্রায় ২০০জনকে সমাহিত করা হয়। ইরাকি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখানে এখনও পর্যন্ত প্রায় ৫০ লাখ শিয়া মুসলমানদের সমাহিত করা হয়েছে। দেশটিতে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার ফলে এখানে প্রতিদিন মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। ফলে এখানে কবরের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে প্রতি বছর বহু মানুষ এই কবরস্থান দেখতে আসেন। জোঙ্গি গোষ্ঠির সঙ্গে যুদ্ধ যাওয়ার আগে সৈনিকরা এখানে এসে প্রার্থনা করেন- তাদের যেন মৃত্যুর পর এখানে সমাহিত করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই কবরস্থানটি শুধু ইরাকে নয়, সমগ্র বিশ্বের শিয়া মুসলমানরা মৃত্যুর পর নিজেদেরকে এখানে সমাহিত করতে চান। এই কবরগুলিকে ইট, প্লাস্টার এবং ক্যালিগ্রাফি দিয়ে সাজানো। অনেক কবরে সমাহিত ব্যক্তির আর্থিক অবস্থা সম্পর্কেও জানা যায়।