Skip to main content

বিশ্বসভায় বাংলাদেশকে তুলে ধরতে প্রস্তুত প্রধানমন্ত্রী




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও বাংলায় ভাষণ দেবেন তিনি। এই ভাষণে বাংলাদেশকে বিশ্বসভায় তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র সরকার প্রধান, যিনি পরপর ৯বার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার নজির স্থাপন করতে যাচ্ছেন।
জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট হবে।
প্রতিদিন দুইটি করে পর্বে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্বের প্রথম দেশ হিসেবে এল সালভেদর-এর প্রতিনিধি বক্তব্য দিচ্ছেন। দ্বিতীয় পর্বের ১৪তম পর্বে বাংলাদেশকে বিশ্বসভায় তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রী। এদিন সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে তার এই সফরের ওপর সাংবাদিকদের ব্রিফ করবেন শেখ হাসিনা।
জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানিয়েছে, ভাষণে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সংকট নিরসনে বিশ্ববাসীর সহযোগিতা কামনা করবেন। সেইসঙ্গে রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো উপস্থাপন এবং এর আশু সমাধানে বাংলাদেশের প্রস্তাবগুলো উত্থাপন করবেন শেখ হাসিনা।
অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও একইদিন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিনই নিজের হোটেলে ভার্জিনিয়ার আইবিএম এর প্রেসিডেন্ট মেরি রোমেটি সাক্ষাত করবেন তিনি। পরে কসোবোর প্রেসিডেন্ট হাসগিম থাচির সঙ্গে প্রধানমন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউএনএইচকিউ-এ পানি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের প্যানেলের চতুর্থ বৈঠকে যোগ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। ভার্জিনিয়ায় এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

Comments

Popular posts from this blog

Met office forecasts heavy rainfall likely

Due to active monsoon heavy to very heavy rainfall is likely to occur at  places over Chittagong, Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions in 24 hours as of 10am  tomorrow due to fairly active monsoon over the country.  "Due to heavy to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong  and Sylhet divisions," Bangladesh Meteorological Department (BMD) release said here today. Besides "Rain or thunder showers temporary southerly or south easterly gusty or squally wind speed  4 -60 kilometers per hour (kph) is likely to occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogra,  Tangail Mymensingh, Sylhet, Jessore, Kushtia, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Barisal, Patuakhali,  Noakhali Comilla, Chittagong and Cox's Bazar wherein riverports shall hoist cautionary signal number  one till 6pm today.

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...